বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন

মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্নাঢ্য র‌্যালী

বাগেরহাট প্রতিনিধি: / ২২ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

 
   বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 বৃহস্পতিবার সকাল ১১টায় পুরাতন কৃষি ব্যাংক সংলগ্ন অফিস থেকে এ র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিজস্ব অফিসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা এরিয়া প্রধান মো. লিটন হাওলাদার।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন জোন প্রধান মো. মহাসিন হোসাইন, সহকারী জোন প্রধান মো. আবজাল হোসেন, আক্কাস আলীসহ সকল এ, জিএম, বি, এম ইউএম, এফ, এ গ্রাহকবৃন্দ। উল্লেখ্য, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি ২০২৩ সালে বেস্ট এ্যানুয়েল রিপোর্ট ইন্টিগ্রেটেড রির্পোট  ও কর্পোরেট গর্ভনেন্সের জন্য ২৪ তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
এ ছাড়াও জাতীয় অর্থনীতিতে অবদানের জন্য ১৪ তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন করেন। বর্তমানে সারাদেশে কোম্পানিতে ৭৫ লক্ষ গ্রাহক রয়েছে।

সভায় প্রধান অতিথি খুলনা এরিয়া প্রধান মো. লিটন হাওলাদার বলেন, কোম্পানিটি ১৯৮৫ সাল থেকে ২০২৬ পর্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে। এ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সম্মানিত বীমা, গ্রাহক শেয়ারহোল্ডার শুভানুধ্যায়ীসহ দেশবাসিকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।  # ps


এই বিভাগের আরও খবর