নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বাংলাদেশে প্রথম খাল খনন কর্মসূচি শুরু করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার সেই কর্মসূচির পুনরাবৃত্তি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।”
আমরা প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচির অংশ হিসেবে খালগুলো খনন ও সংস্কার করছি এবং অবৈধভাবে দখল হওয়া খালগুলো মুক্ত করে পর্যায়ক্রমে সব খাল খনন করা হবে। পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সাহাপুর ইউনিয়নের মমিনপুর এলাকায় অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি প্রকল্পের আওতায় খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চলতি অর্থ বছরে চাটখিল উপজেলায় এই প্রকল্পের আওতায় পুরুষোত্তমপুর থেকে মমিনপুর হয়ে ডুমুরিয়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা খালটি পুনঃখননের ফলে জলাবদ্ধতা দূর হবে এবং স্থানীয় কৃষি ব্যবস্থায় আসবে ইতিবাচক পরিবর্তন আসবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।”
খাল খনন কর্মসূচিতে স্থানীয় সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানসহ প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, এ প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি ও মৎস্য উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি হবে।#bl