শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

কক্সবাজারে পিস্তল, তাজা গোলাসহ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

মাসুম হাওলাদার : / ১১ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল, তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ ১ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার( ২৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন সিকদার পাড়া সংলগ্ন এলাকায় আজ ২৫ এপ্রিল শনিবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের তাজা গোলা ও ৩ টি দেশীয় অস্ত্রসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।

আটককৃত সন্ত্রাসী মোঃ রাসেল (৩৬) ওরফে ডন রাসেল কক্সবাজারের টেকনাফ থানাধীন সিকদার পাড়ার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ মাদক, মানবপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। এছাড়াও, সে এলাকায় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, সন্ত্রাসী ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে মানবপাচার, মাদক ও অস্ত্রের মোট ৮টি মামলা রয়েছে। উল্লেখ্য, তাকে ইতঃপূর্বেও বেশ কয়েকবার টেকনাফ থানা পুলিশ কর্তৃক বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করা হয়েছিল।

জব্দকৃত অস্ত্র ও আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

(ব্রিফিং প্রদানকারী কর্মকর্তাঃ লেঃ কমান্ডার আরাফাত হোসেন, (এক্স), বিএন, স্টেশন কমান্ডার টেকনাফ)




এই বিভাগের আরও খবর