সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৬পাচার কারীকে আটক করেছে কোস্ট গার্ড

বিশেষ প্রতিনিধ / ২৪০
আপডেট সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৬ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

কক্সবাজারের মহেশখালী থানাধীন নোয়াছিরি সংলগ্ন সমুদ্র এলাকায় গত শনিবার ২৫ এপ্রিল বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১টি কার্গোবোট হতে ১টি ফিশিং বোটে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে স্থানান্তরকালে প্রায় ২ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ৫৫০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ২টি বোটসহ ৬ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোটদ্বয় ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুমন আল মুকিত লেঃ কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা তিনি জানান,আটককৃত ব্যক্তিরা হলেন,এম মুক্তল হোসেন চৌধুরী (সৈয়দ) (৪৫), এম বশির (৪৫),এম সাবের (৪০), এম বেলাল হোসেন (২৫),এম আব্দুল মজিদ (১৮),এম আবুল বশর (৩৭),মহেশখালী কক্সবাজার,চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেো তিনি বলেন।


এই বিভাগের আরও খবর