সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন

মোংলায় পুলিশের অভিযানেগাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি; / ২৪ টাইম ভিউ
আপডেট সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬



বাগেরহাটের মোংলা থানা পুলিশের অভিযানে ৫০ পুরিয়া গাজাসহ রবিউল গাজী (৩০) নামের একজন অবৈধ মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। রবিবার সন্ধ্যায় মোংলা পোর্ট পৌর সভার শ্রম কল্যান রোডস্থ বসত বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ রবিউল গাজী ওই এলাকার হাকিম গাজীর ছেলে। মোংল থানার ওসি মোঃ আতিকুর রহমান বলেন, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসাবে রবিবার সন্ধ্যায় সাদা কাগজে মোড়া ৪৯ পোটলা গাঁজাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা সহ সোমবার সকালে রবিউল গাজী কে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে।#az


এই বিভাগের আরও খবর