বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের বাগেরহাটে  নির্বাচিত ৫ জন শ্রেষ্ঠ অদম্য নারী

বাগেরহাট প্রতিনিধি: / ৪৩ টাইম ভিউ
আপডেট সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬



 বাগেরহাটে অর্থনৈতিক ভাবে নির্বাচিত ৫ জন শ্রেষ্ঠ অদম্য নারী , অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হন হাসিনা বেগম, পিতা,কাশের খা পালপাড়া,কচুয়া বাগেরহাট, ৭ সদস্যের পরিবারে দিনমজুর স্বামীর উপার্জনে সংসার চালানো এবং সন্তানদের লেখাপড়া করানো ছিল খুবই কষ্টসাধ্য ব্যাপার। তাই তিনি গ্রামীণ ব্যাংক থেকে ৫ হাজার টাকা ঋণ নিয়ে কিছু হাঁস-মুরণি এবং কিছু টাকা দিয়ে পাড়ি কাপড় কিনে বাড়িতে বাড়িতে বিক্রি করে সামান্য টাকা আয় করতেন। এছাড়া যোশলা পাতার পাটি তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করতেন। তিনি জমি বন্ধক নিয়ে মাছের ঘের ও সবজি চাষ করতে থাকেন। ধীরে ধীরে তার আর্থিক অবস্থার উন্নতি হয়। বর্তমানে তিনি অনেক ভালোভাবে জীবন যাপন করছেন।
 শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ অদম্য নারী  সুবর্ণা আক্তার, পিতা, মোল্লা সিদ্দিকুর রহমান কচুয়া, বাগেরহাট। বাবা দিনমজুর এবং মা গৃহিনী হওয়ায় ছোটবেলা থেকে পড়ালেখায় ভালো হলেও অর্থের অভাবে একসময় পড়ালেখা করা প্রায় হয়ে যাচ্ছিল। তখন তার মা সেলাই কাজ করে কিছু আয় করেন। তা দিয়ে এবং নিজের টিউশনির টাকা দিয়ে লেখাপড়া চালিয়ে যান। এসএসসি এবং এইচএস পাস করেন, অনার্স এ ভর্তি হন, কিন্তু অর্থের অভাবে পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলে তার পরিবার তাকে বিয়ে দেয়। শ্বশুরবাড়ি থেকে পড়াশোনার জন্য সাপোর্ট পাননি। গর্ভবতী অবস্থায় পরীক্ষা দিয়ে ম্যানেজমেন্ট এ অনার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি ব্র্যাক এ লিগাল এইড প্রজেক্ট কর্মী হিসেবে কর্মরত আছেন। তিনি আগের তুলনায় ভালো আছেন।
 সফল জননী  শ্রেষ্ঠ অদম্য নারী  মোসাঃ ফাতেমা খাতুন,  পিতা- ইমান উদ্দিন শেখ কচুয়া বাগেরহাট। তার পিতার আর্থিক অবস্থা ভালো ছিল না। ৬ বোন ও ৪ ভাই এর মধ্যে তিনি ছিলেন সবার বড়। মাত্র ১৪ বছর বয়সে তার বিয়ে হয়। স্বামী অল্প বেতনে চাকরি করতেন। স্বামীর বেতন কম থাকায় তিনি সন্তানদের নিয়ে গ্রামে থেকেছেন এবং অত্যন্ত কষ্ট করে ৪ সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। চার সন্তান আজ সুপ্রতিষ্ঠিত। প্রথম সন্তান শেখ মনিরুজ্জামান (এম এ বি এড), জাতীয় বিশ্ববিদ্যালয়। চাকুরী- প্রধান শিক্ষক, মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া বাগেরহাট। দ্বিতীয় সন্তান জাহানারা খানম, এম এ (সংস্কৃত), রাজশাহী বিশ্ববিদ্যালয়, পদবী, সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সেলিমাবাদ কলেজ, দৈবজ্ঞহাটী, মোড়েলগঞ্জ, বাগেরহাট। তৃতীয় সন্তান এস এম কামরুজ্জামান, বি এ (সম্মান), এম এ (ইসলাম শিক্ষা), রাজশাহী বিশ্ববিদ্যালয়। চাকুরী সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা বিভাগ কচুয়া ডিগ্রী কলেজ, কচুয়া বাগেরহাট। চতুর্থ সন্তান- শেখ অহিদুজ্জামান, বিএসএস (সম্মান), এম এস এস (সোসিওলোজি), ঢাকা বিশ্ববিদ্যালয়, পদবী কর কর্মক উত্তর অঞ্চল-২ (মিরপুর ১), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা-১২১৬ ।
 নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে  শ্রেষ্ঠ অদম্য নারী লাকিয়া খাতুন, পিতা- সুলতান আলী মুখা,-কচুয়া বাগেরহাট। দরিদ্র পরিবারে জন্ম। বাল্য বিয়ে হয় তার। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন কর্তৃক নির্যাতনের শিকার হয়েও থেমে যাননি তিনি। অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন। এইচএসসি পরীক্ষার সময় তার একটি সন্তান জন্ম হয়। তিনি অনার্সে ভর্তি হয়েও পড়াশোনা শেষ করতে পারেননি। তবে তিনি ওয়ার্ল্ড ভিশনে একটি পদে চাকরি করছেন। এক সময় স্বামী মুখ ফিরিয়ে নিলেও এখন তার স্বামীকে সঙ্গে নিয়ে তার বাবার বাড়িতে থাকেন। তিন শতক জায়গা কিনে বসবাস করছেন। এখন তিনি ভালো আছেন।। সমাজ উন্নয়নে  অবদান রেখেছেন শ্রেষ্ঠ অদম্য নারী সালমা আক্তার, পিতা ,শামসুর বালী, কচুয়া বাগেরহাট। তিনি দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন। তিনি বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বাল্যবিবাহ প্রতিরোখ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ এ সমাজের বিভিন্ন মানুষেদের সচেতন কল্পে কাজ করেন। অদম্য এই নারী সবসময় অবহেলিত মানুষদের পাশে দাঁড়িয়ে সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছেন।
বাগেরহাট কচুয় উপজেলা মহিলা বিষয়ক দপ্তর, কর্তৃক ২০২৫ সালের  তাদেরকে এ  সম্মাননা প্রদান করা হয়।
বাগেরহাটে এই নির্বাচিত ৫ জন শ্রেষ্ঠ অদম্য নারীর  বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য ,উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মক্ষেত্রে সফলতা কামনা করেছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর