রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

শরণখেলায় বজ্রপাতে মারা গেল কৃষকের ৪ গরু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ১৪৮ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬



বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে চারটি গরু মারা গেছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কাল বৈশাখী ঝড়ের সময় উপজেলার বিভিন্ন এলাকায় গোয়াল ঘর ও মাঠে এই বজ্রপাতের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সুত্রে এ তথ্য জানা গেছে।
উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের কবির হাওলাদারের গোয়াল ঘরে বজ্রপাত ঘটে। এতে তার দুটি গরুর একটি মারা যায়। গরুটির দাম প্রায় ৮০ হাজার টাকা বলে জানান ওই ভুক্তভোগী।
অপরদিকে, উত্তর রাজাপুর গ্রামের কৃষক তোফাজ্জল হাওলাদারের একটি এবং ধানসাগর ইউনিয়নের সাভারের পাড় গ্রামের কৃষক ডালিম বয়াতী ও শহিদুল হাওলাদারের আরো দুটি গরুর মৃত্যু হয়েছে। ঝড়-বৃষ্টির সময় গরু গুলো মাঠে বাধা ছিল।
বজ্রপাতে গরুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় রাজাপুর বাজারে সার-কীটনাশক ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মী মো. মাসুদ মীর।#RK


এই বিভাগের আরও খবর