সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

কক্সবাজারে ১৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড

মাসুম হাওলাদার: / ২২৫
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

কক্সবাজারের কুতুবদিয়ায় ১৫০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড ।

কক্সবাজারের কুতুবদিয়া থানাধীন বড়ঘোপ ঘাট সংলগ্ন এলাকায় বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ জন মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে প্রায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫ শত পিস ইয়াবা এবং নগদ ৭ হাজার ৫ শত টাকাসহ আটক করা হয়। সুমন আল মুকিত
লেঃ কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা তিনি জানান
জব্দকৃত ইয়াবা, পরিবহনকাজে ব্যবহৃত মোটরসাইকেল, নগদ অর্থ ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর