শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

প্রমোট বাংলাদেশের অনন্য দৃষ্টান্ত:মানবতার কল্যাণে দীর্ঘ ২২ বছরের নিরলস যাত্রা

নিজস্ব প্রতিবেদক: / ৪০ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মানবতার কল্যাণে দীর্ঘ ২২ বছরের নিরলস যাত্রা: প্রমোট বাংলাদেশের অনন্য দৃষ্টান্ত

মানবকল্যাণ, সামাজিক ন্যায়বিচার ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে গত ২২ বছর ধরে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রমোট বাংলাদেশ।প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক শাহবাজ জামানের নেতৃত্বে সংগঠনটি সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত একটি সুসংগঠিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে ৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি ও ২১ সদস্যের সাধারণ পরিষদের সমন্বয়ে খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রমোট বাংলাদেশ।প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক শাহবাজ জামান জানান,

পরিবেশ সুরক্ষায় প্রমোট বাংলাদেশ পলিথিন বিরোধী সচেতনতা, বৃক্ষরোপণ ও আর্সেনিক দূষণ প্রতিরোধে কাজ করছে। ভবিষ্যতে ”এক সদস্য এক গাছ” কর্মসূচি, জলাশয় সংরক্ষণ ও প্লাস্টিকমুক্ত গ্রাম গঠনের উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্যখাতে মাতৃ ও শিশুসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কার্ড বিতরণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান কর্মসূচি ও গ্রামীণ স্বাস্থ্যসেবা সহায়তা কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে। শিক্ষার প্রসারে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা, বই বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষা বৃত্তি, ফ্রি কোচিং, পাঠাগার, কম্পিউটার প্রশিক্ষণ এবং যুবকদের আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।পরিচালক শাহবাজ জামান আরো বলেন,

নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দুর্যোগকালীন ত্রাণ, চিকিৎসা সহায়তা ও পুনর্বাসনের জন্য একটি স্থায়ী জরুরি সাড়া প্রদান ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রবীণ, প্রতিবন্ধী ও পথশিশুদের জন্য স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, শিক্ষা সহায়তা এবং মানসিক স্বাস্থ্যসেবা কর্মসূচিও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।প্রমোট বাংলাদেশের বিশ্বাস, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থা ও সমাজের সচেতন মানুষের সহযোগিতা পেলে মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে। মানবতা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েই এগিয়ে চলেছে সংস্থাটি।

প্রমোট বাংলাদেশ।প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক শাহবাজ জামান আরো জানান, ফলদ বৃক্ষ পরিবেশের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ লবণের প্রধান উৎস হিসেবে কাজ করে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে খাদ্য নিরাপত্তা বিধান, পুষ্টির মান উন্নয়ন এবং টেকসই কৃষির ওপর জোর দেওয়া হয়েছে। এই লক্ষ্য অর্জনে তথা দেশের মানুষের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় বছরব্যাপী ফল চাষ এবং তার সঠিক সংরক্ষণ এক যুগান্তকারী ভূমিকা পালন করতে যাচ্ছে। এ জন্য প্রতিটি বাড়ির আঙ্গিনায় ফলদ বৃক্ষ লাগানোর আহ্বান জানান শাহবাজ জামান


এই বিভাগের আরও খবর