রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বাগেরহাটে সেন্ট যোসেফ’স প্রাইমারীস্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি। / ২৭ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ২০ জুন, ২০২৬



বাগেরহাট জেলা শহরের বাসাবাটি এলাকার সেন্ট যোসেফ’স প্রাইমারী স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষার্থী অভিভাবকদের সমন্বয়ে শুক্রবার সকালে অনু্িষ্ঠত এ বিজ্ঞান মেলায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফাদার ডমিনিক হালদার।

বিশেষ অতিথি ছিলেন সিএসসি ফাদার রুবেল বিশ^াস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর.এন ডি এম সিস্টার সীম্মি পালমার সার্বিক পরিচালনায় শিক্ষিকা সিস্টার সপ্না ত্রিপুরাসহ বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী মেলায় উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনে উৎসাহিত করেন। মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নতুন নতুন আবিস্কারে পাঠ্য পুস্তকের পাশাপাশি কারিগরি শিক্ষায়ও কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। আর এ দায়িত্ব শুধু শিক্ষকদের নয় অভিভাবকদেরও আন্তরিক হতে হবে। শিক্ষার্থীদের লেখা-পড়া, খেলাধুলার পাশাপাশি রিক্রেয়াশনের সুযোগ দিতে হবে তাহলেই শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে গড়ে উঠবে।#az


এই বিভাগের আরও খবর