বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রটোকল অফিসার ড.ফরিদুল ইসলাম সম্মাননায় ভূষিত

মাসুম হাওলাদার: / ১১০ টাইম ভিউ
আপডেট সময়: বুধবার, ১ জুলাই, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রটোকল অফিসার সাবেক সচিব ড.ফরিদুল ইসলাম বাবলু সম্মাননায় ভূষিত

মানুষের জন্য তিনি কাজ করেন নিজের ইচ্ছা,দৃঢ় মনোবল ও সঠিক পরিকল্পনা নিয়ে।যার কাছে কিছু চাইতেই দেরি হয় কিন্তু পাইতে দেরি হয় না।যিনি মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করেন, তিনি হলেন ড. মো. ফরিদুল ইসলাম বাবলু, যার এলাকার মানুষের প্রয়োজনের তালিকা মনে ছবির মতো আকাঁ, তিনি বাগেরহাটের উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবিড়ভাবে যুক্ত আছেন।

সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রটোকল অফিসার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও জেলা বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি বাগেরহাটের কৃতি সন্তান, ড. মো. ফরিদুল ইসলাম বাবলু সম্মাননায় ভূষিত করা হয়েছ।
শিক্ষা, সমাজসেবা ও প্রশাসনিক ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
গত (২৭ জুন) শনিবার সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি, সমমান, এইচএসসি এবং বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন,সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম বাবলুর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. জাহাঙ্গীর আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ড. ফরিদুল ইসলাম বাবলু তাঁর দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বাগেরহাটের সুনাম বৃদ্ধি করেছেন। পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।
সম্মাননা গ্রহণের পর ড. ফরিদুল ইসলাম বাবলু আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের উন্নয়ন ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য ও সৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের বিকল্প নেই।


উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

সর্বস্তরের মানুষ তার সাবেক সচিব ড.ফরিদুল ইসলাম বাবলুর এই অসাধারণ সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং মহান আল্লাহর কাছে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যতে আরও বৃহত্তর সাফল্য কামনা করেছেন।


এই বিভাগের আরও খবর