বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের রেলরোড শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় বাগেরহাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক তানভীর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান বাদল, দপ্তর সম্পাদক আবুল কালাম আসাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর শেখ, কার্যনির্বাহী সদস্য শেখ আসাদুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাগত দায়িত্ব পালনে সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও মতামত উপস্থাপন করেন সদস্যরা। সভায় উপস্থিত সদস্যরা বাগেরহাট উপজেলা প্রেসক্লাবকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও জনসম্পৃক্ত একটি সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।##