সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান ভূমিকা পালন করতে পারে:এমপি রাহাদ

নিজস্ব প্রতিবেদক: / ৮৬ টাইম ভিউ
আপডেট সময়: রবিবার, ৫ জুলাই, ২০২৬

মাদকমুক্ত তরুণ সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, এবং সমাজকে একত্রিত হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে:
বাগেরহাটে সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ,

বাগেরহাটে শহরে বাসা বাটি রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ৯৪ নং পূর্ব বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের সাথে পৌর শহর এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে রবিবার (৫জুলাই) দুপুরে শ্রেণিকক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাগেরহাট-সদর ২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ,
প্রধান অতিথি বলেন মাদকমুক্ত তরুণ সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, এবং সমাজকে একত্রিত হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও মানবিক প্রজন্ম গড়ে তোলা আহ্বান জানান,সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ তিনি আরো বলেন,ছাত্র-শিক্ষক সম্পর্ক. যিনি শেখান তিনি শিক্ষক, যিনি শেখেন তিনি শিক্ষার্থী বা ছাত্র।

তাই শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে দাতা-গ্রহীতার সম্পর্ক বিদ্যমান। তবে সেই দান ও গ্রহণের বিষয় হলো শিক্ষা ও জ্ঞান। একজন শিক্ষার্থীর কাছে তার শিক্ষক সর্বোচ্চ সম্মানিত আসনে অধিষ্ঠিত ব্যক্তি, আবার শিক্ষকের কাছে তার শিক্ষার্থীরা সন্তানের মতো প্রিয়।

এমপি রাহাদ আরো বলেন মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারেন। পরিবার শিশুদের নৈতিকতার প্রথম পাঠশালা এবং শিক্ষাপ্রতিষ্ঠান তাদের চরিত্র গঠনের মূল কেন্দ্র,উভয়ের সম্মিলিত ও সক্রিয় প্রচেষ্টায় তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব ।

সভায় সভাপতিত্ব করেন প্রতাপ কুমার দাস ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, এসময় অন্যান্যদের মধ্যে
স্কুল ও বিভিন্ন উন্নয়নের এবং মাদক মুক্ত এলাকা গঠন করার জন্য এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেন ,বাগেরহাট জেলা ইমাম সমিতির সভাপতি শিক্ষক হাফেজ মাওলানা রুহুল আমিন,শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক সরদার আব্দুল মালেক,বক্তব্য দেন সাবেক প্রধান শিক্ষক আব্দুস সালাম, শিক্ষক হযরত মাওলানা আবু বক্কর সিদ্দিক,হাফেজ আবুল কালাম আজাদ,বাগেরহাট উপজেলা প্রেসক্লবের সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদার, বাগেরহাট পৌর যুবদলের সাবেক আহবায়ক সরদার জসীম উদ্দিন,

সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, আলোচনা শেষে ছাত্র-ছাত্রীদের সাথে, কুশল বিনিময় কালে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাসহ-শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে তাদের মনোবল বৃদ্ধি করেন,


এই বিভাগের আরও খবর