বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

নওগাঁয় টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা 

এ.বি.এস রতন নওগাঁ: / ২৮ টাইম ভিউ
আপডেট সময়: বুধবার, ৮ জুলাই, ২০২৬

 নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্য ও সাংবাদিক সংগঠন।

মঙ্গলবার রাত ৮টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে অবস্থিত মৃত্তিকা অ্যাড ফার্মে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সবার আগে শুভেচ্ছা জানায় নওগাঁ থেকে প্রকাশিত দৈনিক বরেন্দ্র কণ্ঠ পত্রিকার প্রতিনিধিরা। এরপর একে একে শুভেচ্ছা জানান জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর নেতৃবৃন্দ, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিয়নের নেতৃবৃন্দ, নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, প্রথম সংবাদ পাঠক ফোরামের সদস্যরা, নওগাঁ জেলা সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা পুষ্পকেতন পরিবারের সদস্যরা এবং জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়নসহ সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্য।

এ সময় বক্তারা নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জেলার উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পর্যায়ে আরও কার্যকরভাবে তুলে ধরতে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছা বিনিময় শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।#


এই বিভাগের আরও খবর