রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

একজন সৈনিক কখনোই প্রকৃত অর্থে অবসর নেন না :বাগেরহাট জেলা প্রশাসক

মাসুম হাওলাদার: / ৬৬ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬

একজন সৈনিক কখনোই প্রকৃত অর্থে অবসর নেন না,  দেশের প্রতি দায়বদ্ধতা ও সেবার মানসিকতা আজীবন বহন করেন :বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বাৎসরিক পুনর্মিলনী অনুষ্ঠান ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. লতিফুর রহমান এবং সার্জেন্ট মো. হাবিবুর রহমান (অব.)।

সংগঠনের সভাপতি সার্জেন্ট শেখ মাহফুজুর রহমান (অব.)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক ল্যা. কর্পো. আল মামুন শেখ (অব.)।  এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট আব্দুল আলিম (অব.), সহ-সভাপতি সার্জেন্ট গাজী নজরুল ইসলাম (অব.), সার্জেন্ট মো. রেজাউল কবির রতন (অব.), অর্থ সম্পাদক সার্জেন্ট মো. শামীম হাসান (অব.), দপ্তর সম্পাদক সার্জেন্ট মো. জসিম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

যুগ্ম সাধারণ সম্পাদক সার্জেন্ট মো. শাহিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, বাগেরহাট জেলা শাখার সকল সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, একজন সৈনিক কখনোই প্রকৃত অর্থে অবসর নেন না। দেশের প্রতি দায়বদ্ধতা ও সেবার মানসিকতা আজীবন বহন করেন। সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে আপনাদের সক্রিয় অবদান থাকবে বলে আমি আশা করি।


অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধসহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি অবসরপ্রাপ্ত সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে মতবিনিময় সভা এবং পুনর্মিলনী পর্ব অনুষ্ঠিত হয়।

বক্তারা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। দিনব্যাপী এ আয়োজন শেষে দোয়া ও মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।##


এই বিভাগের আরও খবর