মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন

জননিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব:বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার

বাগেরহাট প্রতিনিধি: / ৮৩
আপডেট সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬


বাগেহাটে জননিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান লক্ষ্য.মাদক, চাঁদাবাজি, দখলবাজি ,সন্ত্রাস বা যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করুন,মানুষের চলাচলের পথে অবৈধভাবে দখল করে রাখা ফুটপাত দখলমুক্ত করা,অটোরিক্সা,ইজিবাইক চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে,প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন বলে বক্তব্য দেন ,বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আতিয়া খাতুন, প্রশাসনকে অনিয়ম ও অপরাধ দমনে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন, নির্বাহী অফিসার মোসাঃ আতিয়া খাতুন। উপজেলা সম্মেলন কক্ষে বাগেরহাট সদর উপজেলা প্রশাসন আয়োজনে সোমবার( ২০ জুলাই ) বেলা ১১টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোসাঃ আতিয়া খাতুন,বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট। সভায়,এম,শরীফ খান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি বলেন,শুধু অপরাধীরা সাধারণত সমাজে লুকিয়ে থাকে, সাধারণ মানুষ সক্রিয় না হলে তাদের চিহ্নিত করা কঠিন যেকোনো ধরনের চাঁদাবাজি, ছিনতাই বা হয়রানি কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি,বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে,সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সাঁড়াশি অভিযান চলছে, চলবে,। এ সময় উপস্তিত ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা,আব্দুল্লাহ আল মামুন,উপজেলা কৃষি কর্মকর্তা, তন্ময়  দত্ত, উপজেলা এলজিইডি  প্রকৌশলী, নীতিশ রঞ্জন গায়েন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ,বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার,বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক,শিক্ষক,জনপ্রতিনিধিসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ,সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা,সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।সভায় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং মাদক নির্মূলে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। স্থানীয় পর্যায়ে অপরাধীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে  সন্ত্রাসী কর্মকাণ্ড বা যেকোনো ধরনের অস্থিতিশীল পরিবেশের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করুন।


এই বিভাগের আরও খবর