গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গাজী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান সিপিএ সাবেক ছাত্র নেতা, মোহাম্মদ রফিকুল ইসলাম জগলু।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) খায়রুল কবির খোকন উপস্থিত ছিলেন।”
সাক্ষাৎকালে দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি লতিফ মাস্টার ফাউন্ডেশনের চলমান মানবিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন তাঁরা।
সাক্ষাৎ শেষে সিপিএ মোহাম্মদ রফিকুল ইসলাম জগলু বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর ছাত্রজীবনের রাজনৈতিক গুরু। দীর্ঘদিন পর তাঁর সঙ্গে আন্তরিক পরিবেশে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পেরে তিনি আনন্দিত। তিনি দেশের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।