শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

কোস্ট গার্ডের অভিযান;টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক; / ১৭
আপডেট সময়: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফে পৃথক দুইটি অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ।

শুক্রবার (৭ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন লম্বরীঘাট মেরিন ড্রাইভ সংলগ্ন একটি জঙ্গলে আজ ৭ আগস্ট শুক্রবার রাত ১২ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় পরিত্যাক্ত অবস্থায় প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

অপরদিকে, কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের নাফ নদী সংলগ্ন জালিয়াপাড়া এলাকায় আজ ৭ আগস্ট ২০২৬ শুক্রবার ভোর ৫ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে মাদক কারবারিরা সংকেত অমান্য করে দ্রুত গতিতে পার্শ্ববর্তী জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীর তীরে বোট রেখে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর