জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা মনে করিনা এখনই আওয়ামী লীগ রাজনীতে আসার উপযুক্ত। কারণ এই দেশের রাজনীতি তারাই হত্যা করেছে। তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অসংখ্য মায়ের বুক খালি করেছিল, অসংখ্য মানুষ ঘুম হয়েছিল, গুম হওয়া মানুষের সকলে ফিরে আসেনি এখনও। এই অবস্থায় আওয়ামী লীগ আবার রাজনীতিতে চলে আসবে! যেকোন খোলস বদলিয়ে, এটা জাতির জন্য দুঃখজনক। বরং প্রতিমুহুর্তে তাদের উসকানি অব্যাহত আছে। এরকম একটি দল যারা খুন করল, গুম করল, একটি জেনারেশনের বিরুদ্ধে গেল, তারা আবার কোন ধরণের অনুসোচনা ছাড়া শুধু দল ভারি করার জন্য আমি তাদেরকে দলে তাদের দলে নিব। এটা খুবই অন্যায়, জঘন্ন অপরাধ। এটা যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, বন্দি বিনমিয় চুক্তি থাকার পরেও, সরকার কেন হাসিনাকে ফিরিয়ে আনছে না, এটা সরকার জানে। তবে আমরা মনে করি, সরকারের নিজ দায়িত্বেই হাসিনাকে ফিরিয়ে আনা উচিত। তার বিচার করা প্রয়োজন।”শুক্রবার (০৭ আগস্ট) বেলা সাড়ে ১০টায় বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিক ও গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারাদেশে হত্যা ও সহিংসতার বিষয়ে বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারি দলের। এক্ষেত্রে সরকারি দলকেই পদক্ষেপ নিতে হবে। তবে দীর্ঘদিন ধরে দেখেছি ক্ষমতাসীণদের দিক থেকেই ভায়োলেন্স শুরু হয়। রাজনীতিতে আসলে শারীরিক ব্যায়ামের জায়গা নেই। বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমরা দেখে আসছি রাজনীতিতে মাসল পাওয়ারের এক্সারসাইজ। এটা কোন আমলে মুক্ত হয়নি, কারও আমলেই মুক্ত হয়নি।”গনমাধ্যমের স্বাধীনতা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদী কায়দায় যারাই জনগণকে শোষন করতে চায়, তারা মানুষের ভয়েস বন্ধ রাখার বড় হাতিয়ার হচ্ছে মিডিয়ার উপর হাত দেওয়া। এখনও মিডিয়া পুরোপুরি স্বাধীন আপনারা বলতে পারবেন না। সকল সরকার চিৎকার দিয়েছে, মিডিয়া সম্পূর্ণ স্বাধীন, আমি একবারও বিশ্বাস করিনি এখনও বিশ্বাস করিনা। তবে স্বাধীন হওয়া প্রয়োজন।”গ্যাস, বিদ্যুৎ, জ্বালানীর দাম বৃদ্ধি ও ভুতুরে বিল সম্পর্কে আমীরে জামায়াত শফিকুর রহমান বলেন, গ্যাস বিদ্যুৎ ইস্যুতে মানুষের জীবন অতিষ্ট হয়ে উঠেছে।”
সরকারের সফলতা-ব্যর্থতা ও ভবিষ্যৎ সম্পর্কে বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, সরকারী দলের পারফরমেন্স জনগন বিবেচনায় নিবে ৫ বছর, দেশ চালাবে ৫ বছর, বিরোধী দলেরও ৫ বছর। এখন সরকার ব্যর্থ না সফল তা তা সরকারি দল বলুক। আরজনগনতো বলছেই।
বাগেরহাট জেলা জামাতের আমির অনার রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মশিউর রহমান, বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামাতের সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুছসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।”পরে বাগেরহাট আলী মাদরাসায় জামায়াতে ইসলামীর রোকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমীরে জামায়াত। রোকন সম্মেলন শেষে নেতাকর্মীদের নিয়ে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে জুমআর নামাজ আদায় করেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।#sm