বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের নির্মাণকাজের উদ্বোধন করেন :নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেল মন্ত্রী শেখ রবিউল আলম এমপি,
বাগেরহাট লতিফ মাস্টার ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশন-এর নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) , শেখ ররিউল আলম এমপি,মন্ত্রী, রেল, নৌপরিবহন ও সেতু মন্ত্রণালয় নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ড. মো. ফরিদুল ইসলাম, সাবেক সচিব,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অফিসার্স ফোরামের সভাপতি,ও প্রতিষ্ঠাতা, লতিফ মাস্টার ফাউন্ডেশন,বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার,সহ জেলা প্রশাসন ও পুলিশের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, চিকিৎসক, লতিফ মাস্টার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক, রকেট ফুটবল একাডেমির প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুভ উদ্বোধন কালে মন্ত্রী শেখ রবিউল আলম এমপি, বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের নির্মাণকাজ যথাযথভাবে সম্পন্ন করা এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম চালুর ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন। তিনি লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বাগেরহাটের মানুষের জন্য মানসম্মত, সুলভ ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
লতিফ মাস্টার ফাউন্ডেশন মানুষের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের এই উদ্যোগ ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করবে।

