বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন কালে ড্রেজারসহ ৩জন আটক

নিজস্ব প্রতিবেদক: / ২৫
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজারসহ তিনজন বালু উত্তোলনকারী আটক।

চট্টগ্রামের বাঁশখালী থানাধীন চানুয়াঘাট সংলগ্ন এলাকায় (১৮ আগস্ট) মঙ্গলবার সকাল ৯ টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজারসহ ৩ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাঁশখালী কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয় এবং বালু উত্তোলনকারীদের মুচলেকা নিয়ে ড্রেজারসহ ছেড়ে দেওয়া হয়।

সুমন আল মুকিত লেঃ কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন, জানান

বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসত-ভিটে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর