মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি: / ২২
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন মনোয়ারা বেগমকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মনোয়ারা বেগম দেওয়ানগঞ্জ উপজেলার সিলেটপাড়া এলাকার বাসিন্দা। তিনি আয়নাল হকের স্ত্রী।

পুলিশ জানায়, মাদকদ্রব্যের একটি চালান সম্পর্কে গোপন তথ্য পাওয়ার পর দ্রুত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার করা ৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গ্রেপ্তার নারীকে উদ্ধারকৃত গাঁজাসহ যথাযথ পুলিশ পাহারায় দেওয়ানগঞ্জ মডেল থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে থানায় এজাহার দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর