বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

উত্তাল ডেস্ক: / ২৭
আপডেট সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন,জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। বিদ্যুৎ কোনো জায়গায় ৮ ঘণ্টা কোনো জায়গায় ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না।” এ সময় কৃষকদের ফসল ফলানোর সময় সে জায়গায় যদি বিদ্যুৎ না থাকে তাহলে কৃষকরা কী করবে। দেশে আবার চাঁদাবাজির মহামারি শুরু হয়েছে। সেদিকে সরকারের কোনো খেয়াল নেই। সরকার আছে বিভিন্ন কার্ড নিয়ে। সরকারের সবদিকে খেয়াল রাখা উচিত বলে জানান তিনি। মঙ্গলবার সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিরনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।”
মহানগরী সহকারী সেক্রেটারি এড. শাহ আলমের পরিচালনায় বক্তৃতা করেন অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, প্রচার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, খালিশপুর থানা আমীর মুহা. আব্দুল্লাহ আল মামুন, আড়ংঘাটা থানা আমীর মাওলানা মোনাওয়ার আনসারী, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান নাঈম প্রমুখ।#sm


এই বিভাগের আরও খবর