বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

বাগেরহাটে পোষ্য প্রানীপ্রদর্শনী-২০২৬ উযযাপন

বাগেরহাট প্রতিনিধি: / ১৬
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬



পোষ্য প্রানীর যতœ করি সুস্থ, সুন্দর সমাজ গড়ি প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে বুধবার দিন ব্যাপী প্রতিষ্ঠান প্রাঙ্গনে পালন করা হয়েছে পোষ্য প্রানী প্রদর্শনী-২০২৬। প্রতিষ্ঠানের সকল শ্রেনীর শিক্ষার্থীদের উপস্থিতি ও সমন্বয়ে আয়োজিত এ প্রদর্শনী অনুষ্ঠানে আলোচনা সভা সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শংকর কুমার সরকার। পোষ্য প্রানী প্রদর্শনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন রওশন আলী বিশ্বাস, ইমরানুল আলম, অবিনাশ চন্দ্র মন্ডল,আতাউর রহমান, নারায়ণ রায় ও সুমন কুমার সেনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন অনিন্দিতা চক্রবর্তী। এ প্রদর্শনী অনুষ্ঠানে পাখি প্রদর্শন করে প্রথম পুরস্কার গ্রহন করেন দশম শাখার শিক্ষার্থী রিজভী রায়হান।#az


এই বিভাগের আরও খবর