মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ১ জন মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: / ৩৬
আপডেট সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফের বাহারছড়ায় দেশীয় মদসহ একজন মাদক কারবারি আটক।

কক্সবাজারের টেকনাফ থানাধীন বাহারছড়ার দক্ষিণ শীলখালী, বিজিবি চেকপোস্ট সংলগ্ন এলাকায় আজ( ৩১ আগস্ট) সোমবার সকাল ৮ টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের ৫০ লিটার দেশীয় মদ ও একটি মোবাইলসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

সুমন আল মুকিত লেঃ কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন ,বলেন

জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর