মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

চট্টগ্রামের কোস্ট গার্ডের যৌথ অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: / ২৯
আপডেট সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান; ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক।

সোমবার (৩১ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের সন্দীপ থানাধীন আকবর হাট এলাকায় গত ৩০ আগস্ট ২০২৬ রবিবার সন্ধ্যা ৬ টায় কোস্ট গার্ড স্টেশন সন্দীপ, আউটপোস্ট সারিকাইত এবং পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪৪৫ পিস ইয়াবা, ১ টি রকেট সিগন্যাল, ১ টি রকেট প্যারাসুট ফ্লেয়ার, ১ রাউন্ড রাবার বুলেট, ১ রাউন্ড তাজা কার্তুজ এবং ২ টি দেশীয় অস্ত্রসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত আলামত এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর