শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: / ১২৬
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের রেলরোড প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজাদ রশিদি, সহ-সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক তানভীর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান বাদল, দপ্তর সম্পাদক আবুল কালাম আসাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর শেখ, কার্যনির্বাহী সদস্য শেখ আসাদুর রহমানস হবাগেরহাট উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

সভায় প্রেসক্লাবের সার্বিক সাংগঠনিক কার্যক্রম, পূর্ববর্তী সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়ন, তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতামত দেন উপস্থিত সদস্যরা। সাংবাদিকদের প্রশিক্ষণ, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম এবং গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজের অনিয়ম, সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরে মানুষের অধিকার ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার প্রতি অবিচল থেকে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।

প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রস্তাব গ্রহণ করা হয়। একই সঙ্গে সদস্যদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পেশাগত সম্প্রীতি বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে উপস্থিত সদস্যরা বাগেরহাট উপজেলা প্রেসক্লাবকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ, পেশাদার ও জনসম্পৃক্ত সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।##


এই বিভাগের আরও খবর