বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

খুলনার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম অভিযুক্ত আসিফকে গ্রেফতার

মাসুম হাওলাদার : / ৩৩
আপডেট সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

খুলনার হরিণটানা থানার চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত শেখ আসিফকে গ্রেফতার করেছে এসআরবি-৬

এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এসআরবি জানান,

এরই ধারাবাহিকতায় বুধবার( ২৩ সেপ্টেম্বর), রাত ০২:৩০ মিনিটের সময় এসআরবি-৬, স্পেশাল কোম্পানি ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া গোলচত্ত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা মহানগরীর হরিণটানা থানার চাঞ্চল্যকর আজমুল হত্যা মামলার অন্যতম আসামি, শেখ আসিফ হোসেন (২৮), পিতা- শেখ মিরাজ, সাং: সনাতনকাটি, থানা: পাইকগাছা, জেলা: খুলনাকে গ্রেফতার করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কেএমপি, খুলনার হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।#


এই বিভাগের আরও খবর