বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : / ৪৮
আপডেট সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ,
বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ভূমিহীন ও গৃহহীন মানুষের অধিকার, বাসস্থান নিশ্চিতকরণ এবং তাদের পুনর্বাসনের দাবিতে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে মঙ্গলবার এক ভূমিহীন সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা ভূমিহীন ও গৃহহীন মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের স্থায়ী পুনর্বাসন, বাসস্থান ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত প্রেসক্লাব ফেডারেশনের কেন্দ্রীয় মহাসচিব ও দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ মুস্তাফিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবের চেয়ারম্যান লায়ন খান আখতারুজ্জামান। অনুষ্ঠানের উদ্বোধন করেন আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হেলাল উদ্দিন হিলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আজহার আলী।
সভাপতির বক্তব্যে আওরঙ্গজেব কামাল বলেন, ভূমিহীন ও গৃহহীন মানুষ সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠারও একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি ভূমিহীন মানুষের জন্য কার্যকর পুনর্বাসন কর্মসূচি গ্রহণ, বরাদ্দকৃত সুযোগ-সুবিধা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের জীবনমান উন্নয়নে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মুস্তাফিজুর রহমান বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন সমাজের পিছিয়ে থাকা মানুষগুলোও উন্নয়নের সুফল পায়। ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য স্থায়ী আবাসন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করা প্রয়োজন। তিনি বলেন, ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম, সামাজিক সংগঠন ও মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
প্রধান আলোচক লায়ন খান আখতারুজ্জামান বলেন, অসহায় ও ভূমিহীন মানুষের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান ও দায়িত্বশীল নাগরিকদের নৈতিক দায়িত্ব। মানবিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। তিনি ভূমিহীন মানুষের কল্যাণে সামাজিক ও সাংগঠনিক উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের উদ্বোধক করেন হেলাল উদ্দিন হিলু ,

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন্স শেখ মনিরুজ্জামান,
ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি এ. মান্নান, বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের যুগ্ম মহাসচিব আতাউর রহমান, আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আলম, বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের অর্থ সম্পাদক মো. ইউনুস আলী, সানাউল্লাহ, শারমিন সুলতানা, মাহমুদা আক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ ।অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভূমিহীন মানুষের জীবনসংগ্রাম, অধিকারবঞ্চনা এবং তাদের প্রত্যাশা ও স্বপ্নকে কেন্দ্র করে ‘অধিকার’ শিরোনামের একটি নাটক মঞ্চস্থ করা হয়। নাটকটি উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি করে। নাটকের মাধ্যমে ভূমিহীন মানুষের বাস্তব জীবন, সামাজিক বৈষম্য এবং অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা সম্মিলিতভাবে ভূমিহীন ও গৃহহীন মানুষের পাশে দাঁড়ানো, তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর