শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

কালিয়াকৈরে ২ ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: / ৯
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গাজীপুর কালিয়াকৈরে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন।

উপজেলার অলিগলিতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে হাজারো ফার্মেসি। চন্দ্রা, সফিপুর, মৌচাক, কালিয়াকৈর বাজার, হরিণহাটি, সিনাবহ সহ প্রতিটি বাজারে, প্রতিটি মোড়ে মোড়ে ২-৩টি করে ফার্মেসির দোকান।

অনুসন্ধানে দেখা গেছে, এই ফার্মেসিগুলোর ৮০ ভাগই চলছে ক্লাস এইট / এস এস সি পাশ করা কর্মচারী দিয়ে। নেই কোনো ফার্মাসিস্ট, নেই কোনো ড্রাগ লাইসেন্স, নেই কোনো প্রশিক্ষণ। চলছে রমরমা ওষুধের ব্যবসা।

বৃহস্পতিবার দুপুরে (১অক্টোবর ২০২৬ ইং )কালিয়াকৈরে সফিপুর বাজারে রোজা মেডিসিন কর্নার ও সাগরিকা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা।#

মোঃ মীর সোহেল মিয়া
কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি


এই বিভাগের আরও খবর