শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

জাতীয় উৎপাদনশীলতা দিবসে বকশীগঞ্জে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা।

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি। / ২৪
আপডেট সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

‘উৎপাদনশীলতা বাড়াই, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।

সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, ভেটেরিনারি সার্জন নাইম মিয়া, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস, খামারি মুক্তার হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মেহেদী এবং প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি।

বক্তারা জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, ব্যবসায়ী, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর