শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

স্বামীর ব্যাটারি চালিতঅটো ভ্যানে ওড়না পেঁচিয়ে স্ত্রী নিহত

বাগেরহাট প্রতিনিধি। / ৭
আপডেট সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬



বাগেরহাটের ফকিরহাট উপজেলায় স্বামীর ব্যাটারী চালিত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রী সালমা আক্তার (৩৩) নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ব্র্যাকের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সালমা আক্তার ফকিরহাট উপজেলা সদরের উত্তরপাড়া গ্রামের ভ্যান চালক মো. জাহাঙ্গির আলমের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার পর ভ্যান চালক জাহাঙ্গীর আলম তার স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে ভ্যানযোগে নিয়ে ফকিরহাট সদর বাজারের দিকে যাচ্ছিলেন। উপজেলার ব্র্যাকের মোড় এলাকায় এসে পৌঁছালে অসাবধানতাবশত ভ্যানের চাকায় সালমার গলায় ওড়না পেঁচিয়ে ভ্যান থেকে নিচে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন বলে ফকিরহাট মডেল থানার ওসি মো. রাজিউল্লাহ খান জানান।#az


এই বিভাগের আরও খবর