রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

তিনদিন ধরে গভীর কুয়ায় আটকে ছিল একটি দাঁড়াশ সাপ, অতঃপর উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি : / ৭০
আপডেট সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬


গভীর কুয়ায় আটকে পড়া একটি দাঁড়াশ সাপ উদ্ধারের পর বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শনিবার (৩ অক্টোবর) হবিগঞ্জ জেলার বাহুবল দক্ষিণ রামপুর চা বাগানের সজল সাওতাল নামের এক ব্যক্তির বাড়িতে থাকা ৯ ফুট গভীর পরিত্যক্ত একটি কুয়ার ভিতর থেকে দাঁড়াশ সাপটিকে উদ্ধার করেন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।

বাগানের বাসিন্দা জীবন চাষা জানান, ৩দিন ধরে কুয়ার ভিতর সাপটি আটকে ছিল। বিষধর সাপ ভাবে কেউ সাপটিকে সাহস করে উঠতে পারেনি।
পরে তিনি সাপটির জীবন রক্ষার্থে শ্রীমঙ্গল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফেন নাম্বার সংগ্রহ করে সাপটিকে উদ্ধারের জন্য খবর দেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান,  ঘটনাস্থলে গিয়ে দেখেন ৯ ফুট গভীরের একটি পরিত্যক্ত কুয়ার ভিতর আটকে আছে সাপটি।
পরে তারা একটি মই দিয়ে কুয়ার ভিতর নেমে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর সাপটিকে কুয়ার ভিতর থেকে উদ্ধার করেন।
উদ্ধারের পর সাপটি শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।


এই বিভাগের আরও খবর