রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

বিদ্যুৎপৃষ্ঠে সোনালি হনুমানের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি : / ৪৮
আপডেট সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুতের তাঁরে জড়িয়ে গুরুতর আহত একটি বিপন্ন প্রজাতির সোনালি হনুমানের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমরইলছড়া চা বাগানে বৈদ্যুতিক তাঁরে জড়িয়ে গুরুতর আহত অবস্থায় একটি হনুমান পড়ে থাকতে দেখে স্থানীয়রা শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হনুমানটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক হনুমানটিকে মৃত ঘোষণা করেন।
মৃত সোনালী হনুমানটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।


এই বিভাগের আরও খবর