রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

মোটরসাইকেল -নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

এনায়েত করিম রাজিব বাগেরহাট প্রতিনিধিঃ / ৩৩
আপডেট সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মোরেলগঞ্জে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩


বাগেরহাটের সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের দোনা এলাকায় মোটরসাইকেল ও ডাব নারিকেল বোঝাই টমটমের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের দোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন—দোনা কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে রিমন (২৫), নজরুল ইসলামের ছেলে আমিন হোসেন (২২) এবং মোহাম্মদ জামাল মাস্টারের ছেলে মুহিব (১৬)। মোরেলগঞ্জ থানার (ওসি) মোঃ শাহাদাত হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, সাইনবোর্ডগামী দ্রুতগতির একটি ডাব নারিকেল বোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রিমন ও আমিন হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও তিনজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মুহিবের মৃত্যু হয়। আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদাত হোসেন বলেন, মোটরসাইকেল ও ডাব নারিকেল বোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও তিনজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।


এই বিভাগের আরও খবর