মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

মৌলভীবাজার প্রতিনিধি: / ২২
আপডেট সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষক-শিক্ষার্থীরা পরস্পরকে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা বিনিময় করেন দিবসটি উপলক্ষে কেক কাটেন।
আলোচনা সভা ও সংক্ষিপ্ত আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বকক্তারা শিক্ষকতার মর্যাদা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদান নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছান মোহাম্মদ মোরশেদুল আলম।

ফাতেমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন।


এই বিভাগের আরও খবর