বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সাবেক ইউপি সদস্য জবেদ আলী সরদারের ইন্তেকাল

মোহাম্মদ বাবুল আকতার, ​মণিরামপুর (যশোর)ঃ / ১৪
আপডেট সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬


যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকূড় ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও আগরহাটি গ্রামের বাসিন্দা আলহাজ্ব জবেদ আলী সরদার (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
​মরহুম জবেদ আলী সরদার যশোর-৫ (মণিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও মণিরামপুর প্রেসক্লাবের দাতা সদস্য আলহাজ্ব এস. এম. ইয়াকুব আলী এবং ঢাকা পিজি হাসপাতালের প্রখ্যাত মানবিক চিকিৎসক ডা. মেহেদী হাসানের পিতা।
​দীর্ঘদিন স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করা এই বীরপ্রতীম ব্যক্তিত্বের প্রয়াণে শ্যামকূড় ইউনিয়নসহ পুরো মণিরামপুরে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, সামাজিক-স্বেচ্ছাসেবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
​এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর পরম শান্তিময় জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেছেন।
​


এই বিভাগের আরও খবর