বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান

তরিকুল মোল্লা, বাগেরহাট : / ১১০
আপডেট সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আগামী ১৩ অক্টোবর বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্মেলন সফল করতে জেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের আহ্বায়ক মাওলানা মানফুজুর রহমান।

ইতোমধ্যে সম্মেলনের প্রচার-প্রচারণা, অতিথিদের সঙ্গে সমন্বয়, স্বেচ্ছাসেবক প্রস্তুতি’সহ সার্বিক ব্যবস্থাপনায় কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা শাহ সালাহউদ্দিন (দা.বা.)। প্রধান অতিথি হিসেবে থাকবেন মুফতি মুহিববুর রহমান বাকী নদভী। প্রধান বক্তা হিসেবে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এবং প্রধান আলোচক হিসেবে মুফতি আবু তাহের আল মাদানী বক্তব্য রাখবেন।

এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা, ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বদের উপস্থিতিতে সম্মেলনটি বৃহৎ পরিসরে আয়োজনের প্রস্তুতি চলছে।

আয়োজকরা জানান, সম্মেলনে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও সমাজে ইমাম-খতিবদের দায়িত্ব’সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সম্মেলনকে সুশৃঙ্খল ও সফল করতে এরই মধ্যে সংশ্লিষ্টদের নিয়ে প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম জোরদার করা হয়েছে।

মাওলানা মানফুজুর রহমান বলেন, “ইনশাআল্লাহ বাগেরহাটের এই ইসলামী মহাসম্মেলন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। জেলার ইমাম-খতিব ও ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনটি স্মরণীয় হয়ে থাকবে বলে আমরা আশাবাদী।”


এই বিভাগের আরও খবর