বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত

​এ. বি. এস. রতন স্টাফ রিপোর্টার : / ৩৯
আপডেট সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

“শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ গঠন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

​দিবসটি উদযাপন উপলক্ষে কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী বলেন, “শিক্ষকরাই জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান কারিগর। তাই শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, সামাজিক মর্যাদা, আর্থিক সুরক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। শিক্ষকের মর্যাদা ও অধিকার নিশ্চিত না করে মানসম্মত শিক্ষা অর্জন সম্ভব নয়। একটি বৈষম্যহীন, প্রভাবমুক্ত ও নিরাপদ শিক্ষাঙ্গন গড়ে তুলতে হলে আমাদের সবাইকে শিক্ষকদের পাশে দাঁড়াতে হবে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষকদের সামাজিক ও আর্থিক মর্যাদা বৃদ্ধি এবং পেশাগত সুরক্ষা নিশ্চিত করাই হোক আজকের অঙ্গীকার। শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, আর শিক্ষা বাঁচলে ভবিষ্যৎ সমৃদ্ধ হবে।”

​আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকতা কেবল জীবিকা নির্বাহের একটি পেশা নয়, বরং মানুষ গড়ার এক মহান ব্রত। একজন শিক্ষক শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশের পাশাপাশি নীতি-নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের শিক্ষা দিয়ে তাকে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করেন। শিক্ষকরা তাঁদের জ্ঞান, অভিজ্ঞতা ও আদর্শ দিয়ে গড়ে তোলেন আগামী দিনের সুনাগরিক, বিনির্মাণ করেন দেশ ও জাতির ভবিষ্যৎ।

​সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আবু রেজা। প্রভাষক রিপন সরদার-এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—প্রভাষক জাকিরুল ইসলাম, প্রভাষক এস. এম. মাসুদ পারভেজ, সহকারী অধ্যাপক মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক সোহেল রানা, প্রভাষক ইদ্রিস আলী, কম্পিউটার প্রদর্শক মো. খালেক হাসান, সহকারী লাইব্রেরিয়ান জহুরুল ইসলাম ও আফাজ উদ্দিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।#


এই বিভাগের আরও খবর