বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

নওগাঁয় শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

​এ. বি. এস রতন স্টাফ রিপোর্টার : / ২৮
আপডেট সময়: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬


নওগাঁর বদলগাছী উপজেলার ৫ নম্বর কোলা ইউনিয়নের শিক্ষা খাতের অভূতপূর্ব উন্নয়ন, কোলা আদর্শ কলেজ জাতীয়করণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের সুসংবাদে এক আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

​গতকাল মঙ্গলবার ৬ অক্টোবর বিকাল ৩টায় কোলা বাজারে ৫ নম্বর কোলা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়
​আনন্দ র‍্যালিতে।

বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো বলেন, “কোলা আদর্শ কলেজ ও কোলা বিজলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য ৫ নম্বর কোলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলকে ধন্যবাদ ও লাল গোলাপ শুভেচ্ছা জানাই।”

​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর ইসলাম, কোলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাসু হোসেন এবং কোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) সাইফুল ইসলাম। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ র‍্যালিতে অংশ নেন।

​র‍্যালিটি কোলা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।


এই বিভাগের আরও খবর