শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিরবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি । / ৩০
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬


‎জনস্বার্থে সাধারন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের শালতলাস্থ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ,চেম্বার অব কমার্সের সভাপতি শেখ সাহেদ আলী রবির সভাপতিত্বে ও প্রভাষক হাদীউজ্জামান হিরোর সঞ্চালনায় সাধারণ এ সভায় চিতলমারীর বিশিষ্ট শিল্পপতি হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। এছাড়াও এমদাদ আলী পাইক, শংকর কুমার সেন, মাহাবুবুর রহমান টুটুল, খাদেম নিয়ামুল নাসির আলাপ, সৈয়দ নাসির আহম্মেদ মালেক সংবাদ কর্মী বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তিসহ চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বাগেরহাটের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ী সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিগত সরকার সময়ে বাগেরহাটের ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি কুক্ষিগত করে রাখা হয়েছিল। ব্যবসায়ীদের স্বার্থরক্ষা হয় নাই। বাগেরহাট বাজারের নারকেল সুপারির হাট, পানের হাট পৌরসভার নির্ধারিত ইজারাদারদের অত্যাচারে অন্যত্র চলে যায়। তাই ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। ব্যবসায়ী, সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়লে জেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে শেখ শাহেদ আলী রবি ব্যবসায়ীদের স্বার্থে ভবিষ্যতে আরও বিভিন্ন কার্যক্রম গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।সভায় সদস্য সহ জেলার বিভিন্ন পর্যায়ের ব্যাবসায়ী,ব্যাবসায়ী নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন পেশাজীবী সংগঠন এর নেতৃবৃন্দ অংশ নেন।

#az


এই বিভাগের আরও খবর