শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা জব্দ

মাসুম হাওলাদার : / ২৬
আপডেট সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা জব্দ।

শুক্রবার( ৯ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলার লেদা এলাকায় গত কাল( ৮ অক্টোবর) সকাল ১১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর