শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

রামপাল থানার ওসির মৃত্যু :জেলা পুলিশ গভীরভাবে শোকাহত

বাগেরহাট প্রতিনিধি: / ৫৮
আপডেট সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রামপাল থানার ওসি রাজীব রশিদ মারা গেছেন

বাগেরহাট রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব আল রশীদ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে খুলনা হেলথকেয়ার ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও কন্যা সন্তান রেখে গেছেন।
এর আগে বুধবার তিনি অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা সিটি মেডিকেলে পাঠানো হয়। কিন্তু আইসিউ না থাকায় তাকে হেলথ কেয়ার ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে রামপাল থানা প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পুলিশের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 

একই দিন বাদ জোহর তার গ্রামের বাড়ি খুলনার রূপসা উপজেলার আইচগাতী এলাকায় তার শেষ জানাযার পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ জামিলুর রহমান বলেন, রামপাল থানার ওসি রাজিব আল রশিদ দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ও অসুস্থতায় ভুগছিলেন। গত (বুধবার) অসুস্থ হয়ে পড়লে তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে খুলনা হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশের রীতিনীতি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় আর তার নামাজে জানাজার সম্পন্ন হয়েছে। জেলার পুলিশ সদস্যরা এতে অংশগ্রহণ করেছেন। সকল আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ খুলনার রূপসা উপজেলার আইচগাতী এলাকায় তার নিজ বাড়িতে পাঠানো হয়। সেখানে আরও একটি জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
রামপাল থানার অফিসার ইনচার্জ রাজিব আল রশীদ-এর অকাল মৃত্যুতে বাগেরহাট জেলা পুলিশ গভীরভাবে শোকাহত ও মর্মাহত।মরহুমের জানাজার নামাজ যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে সম্পন্ন হয়েছে। জানাজা শেষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীবৃন্দ মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


এই বিভাগের আরও খবর