রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

৩ মাসব্যাপী বইপড়া উৎসবের সমাপনী

মৌলভীবাজার প্রতিনিধি : / ৩৯
আপডেট সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৩ মাসব্যাপী বইপাড়া উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) তৌহিদুজ্জামান পাভেল।
স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান।

৩ মাসব্যাপী এই বইপড়া উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ী পাঠক ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী, অভিভাবক, সাধারণ পাঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ২১ জুলাই শুরু হওয়া এ উৎসবের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চায় আগ্রহ বাড়ানো এবং সৃজনশীল ও মননশীল প্রজন্ম গড়ে তোলা। ‘বই পড়ি, মন গড়ি’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সাধারণ পাঠকদেরও এ উদ্যোগে যুক্ত করা হয়।
উৎসবের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা। এতে শিক্ষার্থী ও সাধারণ পাঠকসহ ৭৬০ জন অংশ নেন বলে পূর্ববর্তী আয়োজক-সংশ্লিষ্ট তথ্যে উল্লেখ রয়েছে। দীর্ঘ এ পাঠযাত্রার মধ্য দিয়ে বই পড়াকে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও একটি নিয়মিত চর্চায় পরিণত করার চেষ্টা করা হয়েছে।


এই বিভাগের আরও খবর