রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

কালিয়াকৈরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: / ১৮
আপডেট সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পুকুরে ডুবে অ্যাভেরি (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু অ্যাভেরি ওই এলাকায় অবস্থিত অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুল (বিএএসসি) নামের প্রতিষ্ঠানে কর্মরত এক শিক্ষক দম্পতির মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির আশপাশে খেলাধুলা করার একপর্যায়ে শিশুটি অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়।
পরে বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা সোহেল টুডো ও স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করেন। এরপর শিশুটিকে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নাফিসুর রহমান শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।


এই বিভাগের আরও খবর