রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও বিএনপি”র নেতা টুটুল অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও বাগেরহাট জেলা বিএনপি,র নেতা সবার প্রিয় মুখ মাহবুবর রহমান টুটুল অসুস্থ হয়ে বর্তমানে ঢাকার ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
মানুষের সেবায় নিয়োজিত জেলা বিএনপি,র নেতা মাহবুবর রহমান টুটুল মানুষটির অসুস্থতার খবর শুনে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা অসুস্থতার খবর শুনে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর এই হঠাৎ অসুস্থতার সংবাদে সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা বলেন আমরা গভীরভাবে মর্মাহত ও চিন্তিত। মহান আল্লাহর কাছে তাঁর টুটুল এর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করি। একই সাথে তাঁরা তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং দেশবাসীকে তাঁর আশু আরোগ্যের জন্য দোয়া করার আহ্বান জানান।