বাগেরহাটের উন্নয়ন ভাবনা নিয়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (KDA)-তে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ।
বৃহস্পতিবার( ১৫ অক্টোবর) খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (KDA) কার্যালয়ে বাগেরহাটের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত অবকাঠামো ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও অফিসার্স ফোরামের সভাপতি ড. মোঃ ফরিদুল ইসলাম, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (KDA) চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম মনা, কোরিয়ান প্রতিনিধি দলের সদস্য হাইয়ুম ডং সং ও জে কে মুন এবং বাগেরহাটের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
সভায় বাগেরহাটের উন্নয়ন সম্ভাবনা, অবকাঠামোগত অগ্রগতি এবং পরিকল্পিত ও টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় হয়। বাগেরহাটের উন্নয়নকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও কার্যকর পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমৃদ্ধ বাগেরহাট গড়ার প্রত্যয়ে—পরিকল্পিত উন্নয়ন হোক অগ্রযাত্রার ভিত্তি, সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হোক।
বাগেরহাট , KDA, খুলনা, উন্নয়ন, উন্নয়নপরিকল্পনা টেকসইউন্নয়ন
