বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

রামপালে নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা ও নাগ‌রিক প্রক‌ল্পের ভ‌বিষ‌্যত নির্ধার‌নে কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি: / ১৩
আপডেট সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

রামপাল সদর ইউনিয়ন নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা ও নাগ‌রিক প্রক‌ল্পের ভ‌বিষ‌্যত প‌রিকল্পনা নির্ধার‌নে কর্মশালা অনু‌ষ্ঠিত।

আজ ২৮ অ‌ক্টোবর ২০২৬ সকাল ১০ টায় রামপাল সদর ইউনিয়ন প‌রিষ‌দে সদর ইউনিয়ন নাগ‌রিক ফোরা‌মের ৬ষ্ঠ ত্রৈমা‌সিক সভা ও নাগ‌রিক ফোরা‌মের মূল‌্যায়‌নে ও ভ‌বিষ‌্যত কর্মসূচী নির্ধার‌নে কর্মশালা অনু‌ষ্ঠিত হয়।

অনুষ্ঠা‌নে সভাপ‌্রধা‌নের দা‌য়িত্ব পালন করেন রামপাল সদর ইউনিয়ন নাগ‌রিক ফোরাম সভাপ‌তি বি‌শিষ্ট সাংবা‌দিক ও সমাজ‌সেবক মোতাহার হো‌সেন ম‌ল্লিক। অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন সদর ইউপি প্রশাস‌নিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাস, ইউপি সদস‌্য রো‌জিনা ইয়াস‌মিন, দী‌প্তি রা‌নি এবং আব্দুস সালাম। নির্মান সমাজ উন্নয়ন সংস্থার ‌নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন, উপ‌জেলা নাগ‌রিক ফোরাম সদস‌্য সা‌বেরা সুলতানা তু‌লি, নারী নেত্রী ছ‌বি রানী মন্ডল। সাংবা‌দিক ও স্বেচ্ছা‌সেবক ক‌বির আকবর অনুষ্ঠান সঞ্চালনা ক‌রেন।

সভায় নাগ‌রিক প্রক‌ল্পের মাধ‌্যমে রামপাল উপ‌জেলা ও সদর ইউনিয়ন নাগ‌রিক ফোরাম কতৃক বাস্তবা‌য়িত কর্মসূচীর সফলতা, সীমাবদ্ধতা এবং কিভা‌বে আগামী‌তে জনগন‌কে/দ‌লিত জন‌গো‌ষ্ঠির প্রতি‌নি‌ধি‌দের সম্পৃক্ততা আরো বৃ‌দ্ধি ও তা‌দের অ‌ধিকার প্রতিষ্ঠায়, নারী নির্যাতন প্রতি‌রো‌ধে ও ন‌্যায়‌বিচার প্রতিষ্ঠায় কি ধর‌নের কর্মসূচী গ্রহন করা যে‌তে পা‌রে এবং দাতা ও সহ‌যো‌গি সংস্থা‌কে অবগত করা যে‌তে পা‌রে সে বিষ‌য়ে ৩‌টি দ‌লে দ‌লীয় কাজ, সুপা‌রিশমালা তৈরী ও প্রেজে‌ন্টেশন উপস্থাপন ক‌রে নাগ‌রিক নেতৃবৃন্দ। এছাড়া নারী নির্যাতন প্রতি‌রোধ ক‌মি‌টি, স্বাস্থ‌্য সেবা এবং প্রানীসম্পদ বিষ‌য়ে সরকারি সেবার তথ‌্য সংগ্রহে সামা‌জিক নি‌রিক্ষাকারী নির্ধারন, আন্তর্জা‌তিক নারী নির্যাতন প্রতি‌রোধ পক্ষকাল পালন, সংলাপ, লোক সংগীত ও পথ নাটক এবং বি‌ভিন্ন সামা‌জিক নিরীক্ষার রি‌পোর্ট প্রকা‌শে উপ‌জেলা, ইউপি প্রশাসন‌, নাগ‌রিক নেতা ও সেবাগ্রহীতা‌দের নি‌য়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ ও উপ‌জেলা পর্যা‌য়ে গণশুনানী করার সিদ্ধান্ত গৃহীত হয়।

দাতা সংস্থা জিএফএ কনসা‌ল্টিং গ্রুপ (এম্বাসী অব সুইজারল‌্যান্ড, গ্লোবাল এফেয়ার্স কানাডা, ইউরো‌পিয়ান ইউনিয়ন) এবং মানু‌ষের জন‌্য ফাউন্ডেশ‌নের অর্থায়‌নে, উই ক‌্যান এর সহ‌যো‌গিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন ক‌রে।

সভায় বক্তব‌্য প্রদান ক‌রেন ফোরাম সদস‌্য ড‌লি রানী দাস, মো: শওকাত হো‌সেন, সুরাইয়া খাতুন, তা‌নিয়া খাতুন, চুমকি মন্ডল, মাখু‌শ্রি মন্ডল, স‌মিরন বিশ্বাস, তা‌রিকুল ইসলাম প্রমূখ।


এই বিভাগের আরও খবর