ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বাগেরহাট জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহাসিক ৭ নভেম্বর, বাগেরহাট জেলা নতুন পুলিশ লাইন্সে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই ঐতিহাসিক দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বাগেরহাট জেলা পুলিশের উদ্যোগে এক বিশেষ কল্যাণ সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বাগেরহাট জেলা পুলিশ সুপার মো: জামিরুল ইসলাম সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন মুহাম্মদ মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), মো: আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সাবিহা মেহেবুবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মাহমুদ খাঁন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল) এছাড়াও সভায় বাগেরহাট জেলার বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ এবং জেলা পুলিশের সর্বস্তরের ফোর্স উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো: জামিরুল ইসলাম ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি, জাতীয় সংহতি ও সার্বভৌমত্ব রক্ষার গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি শান্তিময় পরিবেশ বজায় রাখতে তিনি পুলিশ সদস্য ও ফোর্সদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বক্তব্যে পুলিশ সুপার মো: জামিরুল ইসলাম ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি, জাতীয় সংহতি ও সার্বভৌমত্ব রক্ষার গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি শান্তিময় পরিবেশ বজায় রাখতে তিনি পুলিশ সদস্য ও ফোর্সদের প্রতি উদাত্ত আহ্বান জানান।