চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমার পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ একজন পাচারকারী আটক।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট সংলগ্ন এলাকায় আজ ১৭ নভেম্বর দুপুর ১ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৫ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত একটি বোটসহ একজন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত সিমেন্ট, বোট ও আটককৃত পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।